ডিএসই’তে দর বৃদ্ধির শীর্ষে বিমা খাত

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২১:১৮

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার দর বাড়ার শীর্ষে ছিল বিমা খাতের প্রতিষ্ঠানগুলো। এদিকে লেনদেন বাড়লেও গতকাল সূচক কমেছে। ডিএসইতে শীর্ষ দশের মধ্যে আটটি অবস্থান করছে ইন্স্যুরেন্স কোম্পানি। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, ঢাকা ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., রূপালি লাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও রিপাবলিক ইন্স্যুরেন্স। গতকাল বুধবার ডিএসইতে মোট ৩৫৩টি কোমপানির ১৩ কোটি ৫৪ লাখ ৬৩ হাজার ৯১৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৫০৭ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার ৯৪৭ টাকা। 

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১২ দশমিক ৭১ পয়েন্ট কমে ৫৩৭২ দশমিক ২১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ২ দশমিক ৯১ পয়েন্ট কমে ১৯০৯ দশমিক ৬৬ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১ দশমিক ১৮ পয়েন্ট কমে ১২৩৩ দশমিক ৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, রানার অটো, ইউনাইটেড পাওয়ার, সিঙ্গার বিডি, মুন্নু সিরামিকস, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস, বিএসসিসিএল, স্কয়ার ফার্মা ও ইস্কয়ার নিট। এদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, এসইএমএল এলইসি মি. ফা, বীচ হ্যাচারী, মুন্নু স্টাফলার, অলটেক্স ইন্ডা., কে অ্যান্ড কিউ, বিএসসিসিএল, মুন্নু সিরামিকস, আলিফ ইন্ডা., মেঘনা কন্ডেন্সড মিল্ক ও সুহূদ ইন্ডা.।

অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৪৬৩ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।