প্রিমিয়াম শ্রেণিতে ভ্রমণে ঢাকা থেকে বিশেষ অফার ঘোষণা করেছে এমিরেটস

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২১:১৮

বাংলাদেশ থেকে দুবাই ও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের অধিকাংশ গন্তব্যে বিজনেস ও প্রথম শ্রেণিতে ভ্রমণকারী যাত্রীদের জন্য বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে এমিরেটস এয়ারলাইন। এই সুবিধা পেতে হলে যাত্রীদের আগামী ৮ জুলাইয়ের মধ্যে টিকিট বুকিং করতে হবে। তবে ৭ জুলাই থেকে শুরু করে ১৫ মার্চ ২০২০ পর্যন্ত ভ্রমণ করা যাবে। সকল প্রযোজ্য ট্যাক্সসহ বিজনেস শ্রেণিতে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসির ক্ষেত্রে সর্বনিম্ন রিটার্ন ভাড়া হবে ৩ লাখ ১১ হাজার ৪৭ টাকা, লন্ডনের ক্ষেত্রে ২ লাখ ৫৯ হাজার ৪৫৭ টাকা, রোমের ক্ষেত্রে ২ লাখ ১১ হাজার ৮৮৭ টাকা এবং দুবাইয়ের জন্য ১ লাখ ৩২হাজার ৫৭৬ টাকা। —প্রেস বিজ্ঞপ্তি