নারী এসএমই উদ্যোক্তাদের জন্য ব্র্যাক ব্যাংকের প্রশিক্ষণ

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২১:১৮

বাংলাদেশি নারী এসএমই উদ্যোক্তাদের জন্য এক্সক্লুসিভ আন্তর্জাতিক প্রশিক্ষণের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। যুক্তরাষ্ট্রের ব্যাবসন কলেজের সহায়তায় ব্যাংকের নারী ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ চার দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এসএমই ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার ফারজানা খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।-প্রেস বিজ্ঞপ্তি