আজ বুধবার সকালে মাগুরা সদর উপজেলার কুকিলা গ্রামের একটি পাট ক্ষেত থেকে পুলিশ আল আমিন ( ১৭) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে। সে মাগুরা সদর উপজেরার মহিষাডাঙ্গা গ্রামের মৃত হাসান মোল্লার ছেলে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ পাট ক্ষেতে ফেলে রেখে ইজিবাইক নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে আল আমীন তার ইজিবাইকে রিজার্ভ নিয়ে বের হয়েছিলো। এরপর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। সারা রাত তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ বুধবার সকালে কুকিলা গ্রামের একটি পাট ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: আগের স্ত্রীর মামলায় কণ্ঠশিল্পী সালমার স্বামী সাগর কারাগারে
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, সকালে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।
ইত্তেফাক/নূহু
