ইন্দুরকানী উপজেলা জাতীয় যুব সংহতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২১:৪৪

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা

মজনু হোসেন রনিকে সভাপতি, নাছির উদ্দিন বরকতকে সাধারণ সম্পাদক এবং মিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ইন্দুরকানী উপজেলা জাতীয় যুব সংহতির পূর্ণাঙ্গ কমিটি গতকাল বুধবার গঠন করা হয়। পার্টির চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু  উক্ত কমিটি অনুমোদন করেন। উপজেলা জেপির আহ্বায়ক কমিটিকে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের মেয়াদ উত্তীর্ণ কমিটিকে তিনি পুনঃ গঠনের নিদের্শ

দেন।