খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২১:৪৮

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা : লাকসামে খালের উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সালেহপুর এলাকায় এ অভিযান চালানো হয়। জানা গেছে, সালেপুর পশ্চিমপাড়ায় সুরুজ মিয়ার ছেলে স্থানীয় যুবলীগ নেতা বিল্লাল হোসেন খালের উপর সরকারি খাস জায়গায় অবৈধভাবে স্থাপনা ও কালভার্ট নির্মাণ করেন। উপজেলা প্রশাসন একাধিকবার নোটিস করলেও তিনি কর্ণপাত করেননি। অবশেষে গতকাল বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজালা রানি চাকমার নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। পশ্চিমগাঁও ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, এ মৌজার ৭৭৯ দাগে সরকারের ১নং খাস জায়গায় কোনোরকম নিয়মনীতির তোয়াক্কা না করে স্থাপনা নির্মাণ করেছেন বিল্লাল হোসেন। বারবার নোটিস দিলেও তিনি জবাব দেননি। তাই প্রশাসন এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সার্ভেয়ার লোকমান হোসেন, উপসহকারী ভূমি কর্মকর্তা মো. নাঈমুল ইসলাম, স্থানীয় ইউপি মেম্বার মো. আরিফুর রহমানসহ লাকসাম থানার উপ-পরিদর্শক মো. নাজিম উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ                —ইত্তেফাক