লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
লোহাগড়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মনজিরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার ভোর রাতে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের এগারোনলী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মনজিরা মুক্তিযোদ্ধা আকরাম হোসেনের স্ত্রী।
লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, বসতঘরের বাইরে টিনের বেড়ার শৌচাগার। এর ওপর দিয়ে অবৈধ বিদ্যুত্ সংযোগের তার গেছে। ঝড়ো হাওয়ায় নারকেলগাছ পড়ে ঐ তার ছিঁড়ে যায়। রাতে শৌচাগারে গিয়ে তারে জড়িয়ে মনজিরা বেগমের মৃত্যু হয়।
