তিন আসামি রিমান্ডে
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুরে শিশু আশিক রানা হূদয়কে অপহরণ করে গলাকেটে হত্যার মামলায় তিন আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার দিনাজপুর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনজুম আরা বেগম আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের আসামিরা হলেন, শিশুটির সত্ মা রোজিনা খাতুন ও রোজিনার দ্বিতীয় স্বামী আকরামুল ইসলাম ও রোজিনার ভাই পিয়ারুল ইসলাম।
উল্লেখ্য, গত ২৯ জুন শনিবার রাতে বাবা শাহিনুর ইসলাম ও মা রোজিনা আকতারের সাথে দুই বছর আট মাস বয়সি শিশু আশিক রানা হূদয় ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে বিছানায় শিশু সন্তান হূদয়কে না পেয়ে বাবা-মা চিত্কার করেন। সকালে বাড়ির পাশে পাট ক্ষেত থেকে শিশুটির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ওই দিন মৃত শিশুটির মা রোজিনা আকতার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে।
