ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে হত্যা মামলার আসামিকে মঙ্গলবার রাতে ইয়াবাসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম মো. জালাল মাঝি। তার বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালি থানায় একটি হত্যাসহ বিভিন্ন থানায় আটটি মাদকের মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ।
ঝালকাঠি গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইকবাল বাহার জানান, গোপান সংবাদের ভিত্তিতে মো. জালাল মাঝিকে পোনাবালিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে তার বাড়ি থেকে ৬৪২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ঝালকাঠি থানায় মাদক মামলা দিয়ে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
