গ্রেফতার এক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার বারাত গ্রামের বহুল আলোচিত পুষ্প রানী দাসকে ধর্ষণের পর নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় নিহতের বেয়াই (মেয়ে অঞ্জলী দাসের শ্বশুর) জয়দেব দাসকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। মঙ্গলবার রাতে তাকে খুলনা জেলার ফুলতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। জয়দেব দাস (৫২) সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন তৈলকুপি গ্রামের গৌর দাসের ছেলে।
খুলনা র্যাব-৬ এর সাতক্ষীরা শাখার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পরিচালক এম. মাহামুদুর রহমান মোল্লা জানান, গত ২০ জুন বিকেলে তালা থানার বারাত গ্রামের মনোরঞ্জন দাসের স্ত্রী পুষ্প রানী দাস (৪২) নিখোঁজ হন। এরপর ২২ জুন পুষ্প দাসের ছেলে জয়দেব তালা থানায় একটি সাধারণ ডায়েরি করে। নিখোঁজের আট দিন পর ২৮ জুন বারাত গ্রামের পাটখেত থেকে পুলিশ পুষ্প রানী দাসের গলিত লাশ উদ্ধার করে। ঘটনার রাতেই নিহতের ছেলে জয়দেব দাস বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা তালা থানার উপ-পরিদর্শক প্রীতিশ রায় জানান, র্যাব আসামি জয়দেব দাসকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়দেব দাস তার আপন বেয়ান পুষ্প রানী দাসকে হত্যার কথা স্বীকার করেছে।
