ভোলায় কেবল নেটওয়ার্ক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২১:৫১

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি

ভোলা সদর পৌরসভার ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী প্রতিষ্ঠান এস.কে স্যাটেলাইটকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশনসমূহ যথা : বিটিভিকে ক্রমিক-১, বিটিভি ওয়ার্ল্ডকে ক্রমিক-২, সংসদ বাংলাদেশ টেলিভিশনকে ক্রমিক-৩ এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামকে ক্রমিক-৪ রেখে অতঃপর বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলসমূহের সম্প্রচারের তারিখ (Date of on Air) থেকে ক্রমানুযায়ী সম্প্রচার না করার দায়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।

বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলমের নেতৃত্বে জরিমানা করে।