ধামরাইয়ে মাসব্যাপী রথমেলা শুরু

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২১:৫২

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

আজ বৃহস্পতিবার থেকে ঢাকার ধামরাইয়ে শুরু হতে যাচ্ছে প্রায় ৪০০ বছরের ইতিহাস আর ঐতিহ্যের ধারক ও বাহক শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উত্সব ও মাসব্যাপী রথমেলা।

উলটোরথ টান হবে ১২ জুলাই। হিন্দু সম্প্রদায়ের এ মহোত্সবকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। মেলাঙ্গনে বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

বিকেলে শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই দাসের সভাপতিত্বে রথযাত্রার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এ সময় স্থানীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।