চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের এনায়েতপুরের শিবপুর বাজারে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। বুধবার ভোর রাতে শিবপুর বাজারের আব্দুল মতিনের মুদিখানার দোকানের ফ্রিজের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম ও বেলকুচি ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মুহূর্তেই আগুন পাশের হেলাল উদ্দিনের সুতা কাপড়ের দোকান, ভিম কর্মকারের স্বর্ণ ও চৈতন্য সূত্রধরের ওষুধের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে বেলকুচি থেকে ফায়ার সার্ভিসের টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
