রাজশাহীতে ডোবা থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২১:৫২

স্টাফ রিপোর্টার, রাজশাহী জানান, রাজশাহী মহানগরীতে নিখোঁজের সাতদিন পর বুধবার দুপুরে বিস্কুল ফ্যাক্টরির পাশের ডোবা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ইয়াদুলের (৬০)।

স্থানীয়রা জানান, সাত দিন আগে ইয়াদুল ছোট ভাইয়ের বাড়িতে যান। পরে সেখান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন।

নিহতের পরিবারের সদস্যদের বরাদ দিয়ে নগরীর মতিহার থানার ওসি শাহাদত হোসেন খান বলেন, নিখোঁজের দুদিন পর পরিবারের পক্ষ থেকে ঘটনাটি থানায় জানানো হয়। পুলিশ বিষয়টি তদন্ত করছিল। ওইদিন স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।