ব্যাটসম্যানদের দায় দিলেন ক্যারিবিয়ান অধিনায়ক

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২১:৩৩

হোয়াইটওয়াশের পর দলের ব্যাটসম্যান ও কন্ডিশনকে দুষলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট।  তিনি বলেন, ‘এটা খুবই হতাশাজনক ফলাফল। আমাদের বোলাররা ভালো করেছে। কিন্তু ব্যাটসম্যানরা আমাদের ডুবিয়েছে।’ তবে উইকেটকে দোষ দিচ্ছেন না তিনি, ‘উইকেটকে আমি দোষ দিচ্ছেন না। আমাদের সট সিলেকশনে ভুল ছিল। বিশেষ করে গতকাল বিকালে (দ্বিতীয় দিনের শেষ সেশন) আমরা খুবই বাজেভাবে আউট হয়েছিল। বাংলাদেশের কন্ডিশন ও স্পিনাররা ম্যাচে বড় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘কন্ডিশন একটা বড় ফ্যাক্টর। দেশে আমরা ভালোই খেলেছিলাম ওদের (বাংলাদেশ) বিপক্ষে। ওদের পেস বোলিং খেলতে সমস্যা হয়েছে। এখানে আমাদের স্পিন বোলিং খেলতে সমস্যা হয়েছে। স্পিনে আমাদের আরো ভালো খেলা উচিত ছিল।’