মহেশপুরে ছয় মাসে কোটি টাকার মাদকসহ আটক ৪০

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২১:৫৩

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

গত ৬ মাসে বিজিবি বিশেষ অভিযান চালিয়ে ১ কোটি ২১ লাখ ১৯ হাজার ৯৭ টাকার মাদকসহ ৪০ জন মাদক কারবারিকে আটক করেছে।

৫৮ বিজিবির অধিনায়ক কামরুল আহছান বলেন, মহেশপুর উপজেলার যাদবপুর, গোপালপুর, জলুলী, সামন্তা, পলিয়ানপুর ঘাট দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করে। গত ৬ মাসে ফেনসিডিল আটক হয়েছে ২২১২৯ বোতল, যার মূল্য ৮৮ লাখ ৫১ হাজার ৬০০ টাকা। ভারতীয় মদ ২০৬৯ বোতল, যার মূল্য ৩১ লাখ ৩ হাজার ৫০০ টাকা, গাঁজা ২৭ কেজি যার মূল্য ৯০ হাজার ৯৭ টাকা, ইয়াবা ট্যাবলেট ২৩৩ পিস যার মূল্য ৬৯ হাজার ৯০০ টাকা। পৃথক পৃথক অভিযানে ৪০ জন মাদক কারবারি আটক হয়েছে।