রৌমারীতে নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২১:৫৩

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

রৌমারীতে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বাবু মিয়া (১৫) নামের  স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। বাগুয়ারচর গ্রামের শিক্ষক মো. আব্দুল মালেক জানান, বুধবার দুপুর আড়াইটায় উপজেলা বন্দবেড় ইউনিয়নের বলদমারা নৌকাঘাট নামক স্থানে ব্রহ্মপুত্র নদে পাঁচজন বন্ধু মিলে গোসল করতে নামে। ব্রহ্মপুত্র নদের পানির স্রোতে বাগুয়ারচর গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে সোনাভরি হাইস্কুলের নবম শ্রেণি ছাত্র বাবু মিয়া পানির নিচে ডুবে নিখোঁজ হয়। 

নিখোঁজ বাবুর চাচা বলদমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কর সিদ্দিক বলেন, কয়েকজন বন্ধু মিলে নদীতে গোসল করার সময় নদীর স্রোতে পানির নিচে ডুবে যায়। নদীতে অতিরিক্ত স্রোত থাকায় সে পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখোঁজির পরও তাকে পাওয়া যায়নি।

বন্দবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কবির হোসেন বলেন, ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে নিখোঁজ বাবুকে অনেক খোঁজাখোঁজি করে পাওয়া যায়নি। নৌকা দিয়ে তাকে খোঁজার চেষ্টা চলছে।