রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের রামগঞ্জে শাহজকি (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের ভাটিয়ালপুর গ্রামের হাফেজ মিঝি বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। রামগঞ্জ মোহাম্মদীয়া বাজার ফাঁড়ি থানার ইনচার্জ মো. এমদাদুল হকের নেতৃত্বে টহল পুলিশ ১৭ পিস ইয়াবাসহ শাহজকিকে গ্রেফতার করতে সক্ষম হয়। শাহজকি উপজেলার ভাটিয়ালপুর গ্রামের মৃত হোসেন পাটোয়ারীর ছেলে। সে ৮নং করপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। রামগঞ্জ মোহাম্মদীয়া বাজার ফাঁড়ি থানার ইনচার্জ মো. এমদাদুল হক জানান, শাহজকিকে গ্রেফতার করে বুধবার লক্ষ্মীপুর কোর্টে প্রেরণ করেছে।
