সুনামগঞ্জ প্রতিনিধি
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী সুনামগঞ্জ জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, গ্রাম আদালত সক্রিয়করণ জেলা কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা যেহেতু এলাকার সম্মানিত ব্যক্তি এবং জনপ্রতিনিধি সেহেতু তাদের দ্বারা আসল ঘটনার সত্যতা যাচাই করে একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করাই গ্রাম আদালতের উদ্দেশ্য।
