বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে পাহাড়ের ঝিরি-ঝর্ণা-ছড়া থেকে অবৈধভাবে পাথর-বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে সচেতন শিক্ষার্থী ও নাগরিক সমাজ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শিক্ষার্থী লিটন দাস, মো. ইলিয়াস ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি অংচমং মারমা প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। কর্মসূচীতে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি অংচমং মারমা বলেন, অবৈধ পাথর-বালু উত্তোলন বন্ধ করতে না পারলে ভবিষ্যতে স্থানীয়দের জীবন ও পরিবেশের মারাত্মক বিপর্যয় সৃষ্টি হবে।
