নৌ পুলিশের প্রধান হলেন আতিকুল ইসলাম

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২২:০০

ইত্তেফাক রিপোর্ট

ডিআইজি আতিকুল ইসলামকে নৌ পুলিশের প্রধান করা হয়েছে। এর আগে তিনি হাইওয়ে পুলিশের ডিআইজি ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে হাইওয়ে পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আতিকুল ইসলামকে নৌ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক ও সিআইডির অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মোখলেছুর রহমানকে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।