খুলনার বিপক্ষে নড়বড়ে পুঁজি ঢাকার 

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের বিপক্ষে নড়বড়ে পুঁজি পেয়েছে দুর্দান্ত ঢাকা। খুলনাকে ১২৯ রানের টার্গেট দিয়েছে ঢাকা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক তাসকিন আহমেদ।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা। দলীয় ২৭ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে রাজধানীর দলটি। অ্যালেক্স রস ও ইরফান শুক্কুর মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করে।

তবে দলীয় ৬২ রানে জোড়া উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে ঢাকা। শুক্কুর ২৬ বলে ২৫ ও শেন উইলিয়ামস রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।

এরপর দলীয় ৯৫ রানে ৩৫ বলে ২৫ রান করে আউট হন অ্যালেক্স রস। মোসাদ্দেক সৈকতের ব্যাটে শতরান পার করে ঢাকা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে ঢাকা। খুলনার পক্ষে ওয়ায়েন পার্নেল ও মুকিদুল ইসলাম নেন ৩টি করে উইকেট।   

ইত্তেফাক/জেডএইচ