মাগুরায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২২:৩৬

মাগুরা সদর উপজেলার কুকিলা গ্রামের পাট খেত থেকে গতকাল বুধবার সকালে আল আমিন (১৭) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মাগুরা সদর উপজেলার মহিষাডাঙ্গা গামের মৃত হাসান মোল্লার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে আল আমীন তার ইজিবাইক নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। এরপর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে গতকাল সকালে স্থানীয়রা পাট খেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা হাসপাতাল মর্গে পাঠায়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, ইজিবাইক ছিনতাইয়ের জন্য চালক আল আমিনকে হত্যা করে ছিনতাইকারীরা পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এখনো কেউ গ্রেফতার হয়নি।