কার হাতে উঠছে ব্যালন ডি’অর?

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২১:৩৫

স্পোর্টস রিপোর্টার

কার হাতে উঠছে ব্যালন ডি’অর? - এই প্রশ্নের উত্তর জানা যাবে আজ। আজ মধ্যরাতে ফ্রান্স ফুটবল প্যারিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করবে বিজয়ীর নাম। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে বেছে নেওয়া হবে বিজয়ী। এর মধ্য দিয়ে অবসান ঘটবে সকল জল্পনা-কল্পনার।