ডিমসহ সৈকতে একাধিক মৃত কচ্ছপ উদ্ধার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৫

এবার কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া সৈকতে ভেসে এসেছে দুটি অলিভ রিডলি মৃত মা কচ্ছপ। (১৮ ফেব্রুয়ারি) রবিবার উখিয়ার সোনারপাড়া ও রেজুখালের মোহনার বালিয়াড়ি থেকে কচ্ছপ দুটি উদ্ধার করা হয়। 

কচ্ছপ দুইটির পেট থেকে ২১৫ টি ডিম পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মো: তরিকুল ইসলাম। 

তিনি বলেন, ভেসে আসা মৃত কচ্ছপ দুটি পিছনের দুইটি এবং সামনের একটি ফ্লিপার ক্ষতিগ্রস্ত ছিল। 

ধারণা করা হচ্ছে ডিম পাড়তে আসার সময় আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে এসব মা কচ্ছপ। কচ্ছপ দুটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি