আইভিএফ নিয়ে ‘হেলথ টক’ অনুষ্ঠিত

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২২:৪৩

সারা বিশ্বের রোগীদের পাশাপাশি বাংলাদেশের রোগীদের জন্য টেস্ট টিউব বেবি ধারণের প্রযুক্তি ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ, পুরুষের বন্ধ্যাত্ব, ইউরোলজি অর্থোপেডিকস ও ইএনটির মতো গুরুত্বপূর্ণ রোগ নিয়ে চিকিত্সা সেবা পরামর্শ দিয়েছে ভারতের বিখ্যাত এসসিআই ইন্টারন্যাশনাল হাসপাতাল। সম্প্রতি রোটারি ক্লাবের সহায়তায় ঢাকা ক্লাবে এ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ‘হেলথ টক’ এর আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে পুরুষের বন্ধ্যাত্ব নিয়ে উইরোলজি বিশেষজ্ঞ ড. ভিশাল দত্ত গৌর, বন্ধ্যাত্ব নিয়ে প্রচলিত ধারণা বিষয়ে ইনফারটিলিটি, আইভিএফ ও গাইনি বিশেষজ্ঞ ড. শিভানি সসদেভ গৌর, ইউরোলজি বিশেষজ্ঞ ড. গৌতম বানগা, দ্রুত শ্রবণ শক্তি কমে যাওয়ার কারণের ওপর গুরুত্ব দিয়ে ইএনটি বিশেষজ্ঞ ড. শোমেস্বর সিং এবং স্পোর্টস ইনজুরি ও অটিস্টিকের ওপর অর্থোপেডিকস বিশেষজ্ঞ ড. ভিনয় কুমার আগরওয়াল আলোচনা ও স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ দেন। —প্রেস বিজ্ঞপ্তি