পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নুসরাত জাহান স্বর্ণা (১৭) নামে এক কলেজছাত্রীকে ধারালো ব্লেড দিয়ে জখমের ঘটনায় দুই বখাটের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার রাতে ঐ ছাত্রীর নানা মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদার বাদী হয়ে বখাটে শহিদুল ইসলাম দুলাল (২৮) ও তার সহযোগীসহ দুই জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।
