জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয়য়ের ৩০তম ব্যাচের ছাত্র ও বৈশাখী টেলিভিশনের ডিজাইনার জহির সুমনের চিকিত্সার তহবিল সংগ্রহের জন্য আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানীর যাত্রা বিরতি রেস্টুরেন্টের হলরুমে পরিচালক বিজন ইমতিয়াজের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাটির প্রজার দেশে’র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে উপস্থিত থাকবেন ছবির প্রযোজক আরিফুর রহমান, অভিনেতা এবং অন্যান্য কলাকুশলীরা। ‘উই আওয়ার্স সিনেমা’ এবং গুপী বাঘা প্রোডাকশন্সের যৌথ আয়োজনে চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী সন্ধ্যা ছটায় এবং দ্বিতীয় প্রদর্শনী রাত ৮ টায় হবে। টিকেটের শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। টিকেট অনলাইনে www.bit.ly/2KJNJzM ঠিকানা থেকে সংগ্রহ করা যাবে অথবা শো এর আগে ভ্যানুতে পাওয়া যাবে। প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ সুমনের চিকিত্সায় ব্যয় করা হবে। —প্রেস বিজ্ঞপ্তি
