পাপুয়া নিউ গিনিতে চোরাগোপ্তা হামলায় ৬৪ জন নিহত

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৪

পাপুয়া নিউ গিনির প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে অতর্কিত হামলায় অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এই ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

নিহতরা সবাই ইনগা প্রদেশে দুই আদিবাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

পাপুয়া নিউগিনির সহকারী পুলিশ কমিশনার স্যামসন কুয়া বলেন, ‘আজ ভোরে বিবদমান পক্ষের মধ্যে গোলাগুলি হয়ে থাকতে পারে। আমার মনে হয় ঝোপের মধ্যে এখনো অনেক মরদেহ পড়ে আছে।’

এই অঞ্চলে বিভিন্ন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেড়েই চলছে। প্রায়শই জমি এবং সম্পদের বণ্টন নিয়ে বিরোধের সৃষ্টি হয়। সংঘর্ষ বেড়ে যাওয়ায় গত বছরের জুলাই মাসে এঙ্গাতে তিন মাসের লকডাউন দেওয়া হয়েছিল। পুলিশ কারফিউ এবং ভ্রমণেও নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এ ছাড়া গত বছরের আগস্টে ঘটা সহিংসতা আন্তর্জাতিক শিরোনাম হয়েছিল।

ইত্তেফাক/এএইচপি