ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের মহিলা উইংসের আয়োজনে পিঠা উৎসব

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৭

ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের মহিলা উইংসের আয়োজনে পিঠা উৎসব ওমানে আনন্দঘন পরিবেশে হয়ে গেল পিঠা উৎসব। উৎসবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়; যা প্রবাসী বাংলাদেশিদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।

পাঁচ তারকা বিশিষ্ট  নাহদা রিসোর্ট এ ক্লাবের সাধারণ সম্পাদক এমএন আমিন এবং ক্লাবের মহিলা উইংসে কনভেনর ডাক্তার জান্নাতুল নাইম জুঁই এর যৌথ পরিচালনায় এ উৎসব হয়।

ক্লাবের চেয়ারম্যান সিআইপি সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওমানে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস মাস্কাট এর রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।

গেষ্ট অব অনার ছিলেন বাংলাদেশ দূতাবাস মাস্কাট এর ডেপুটি চীফ অব মিশন ও মিনিষ্টার মৌসুমী রহমান। বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের এইচ ও সি থোয়াইং এ, ওমান গাল্ফ এক্সচেঞ্জ এর প্রধান নির্বাহী ইফতেখার উল হাসান চৌধুরী।

পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, ক্লাবের ভাইস চেয়ারম্যান সিআইপি রেজাউল করিম, সহ-সভাপতি সিআইপি আজিমুল হক বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম  সম্পাদক আবদুর রহিম, কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল ছালাম আল কাদেরী,ক্রীড়া সম্পাদক সিআইপি সিরাজুল হক, মহসিন আলী সরকার। এসময়, ওমান কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ প্রায় দুই হাজারেরও বেশি ওমান প্রবাসীরা উপস্থিত ছিলেন।

এই উৎসবে বিভিন্ন উইংস্ এর সদস্যরা নাচ, গান, নাটিকা উপস্থাপন করে অনুষ্ঠানকে গড়ে তুলেন আনন্দ মুখর।

ইত্তেফাক/এসসি