নতুন কোচ আনল আবাহনী

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২১:৩৬

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ অস্ট্রেলিয়ান এন্ড্র অর্ডের ট্রেনার হয়ে কাজ করে যাওয়া পর্তুগীজ মারিও লেমসকে ওহড হেড কোচের দায়িত্ব দিয়েছে আবাহনী। গতকাল দুপুরে ঢাকায় এসে দায়িত্ব গ্রহণ করেন মারিও লেমস।

গতকাল দুপুরে হঠাত্ করে আবাহনীর দর্শকরা নতুন কোচকে মাঠে অবিষ্কার করলেন। মালয়েশিয়ার একটি ক্লাবে কাজ করতেন তিনি। ৩০ নভেম্বর চুক্তি শেষ হয়েছে। তাই আগেভাগে কিছু বলার মতো সুযোগ ছিল না বলে জানালেন আবাহনীর ফুটবল ম্যানেজার সত্যজিত দাস রুপু, ‘ওর চুক্তির কারণেই বলা যায়নি। লেমিস আগে কাজ করে গেছেন। এখানকার সবই তার জানা।’

নতুন কোচ আসলেও ফেড কাপের ট্রফি এনে দেওয়া আবাহনীর কোচ হয়েই থাকছেন জাকারিয়া বাবু। যিনি নতুন এসেছেন তিনি হবেন হেড কোচ। লেমস বললেন, ‘আমি এখানে তিন বছর কাজ করে গিয়েছি। সব খেলোয়াড়কে আমি জানি।’