রূপগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন কমিটির গনেশ পালকে সভাপতি, ডা. পরিমলকে সাধারণ সম্পাদক ও দীগেন বিশ্বাসকে যুগ্ম-সাধারণ সম্পাদক করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ভূলতা দুর্গা মন্দির মাঠে গণেশ পালের সভাপতিত্বে আয়োজিত এক সভায় গত রবিবার দ্বি-বার্ষিক এ কমিটি গঠন করা হয়। আগামী দু’সপ্তাহের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, নারায়ণগঞ্জ জেলা মহানগর পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, রূপগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রমা কান্ত সরকার, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল শর্মা প্রমুখ।
