নারীদের নিয়ে করা মন্তব্যের জন্য গভীর দু:খ প্রকাশ করেছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা। মঙ্গলবার তার অফিসের এক বিবৃতিতে এই দু:খ প্রকাশ করা হয়। সম্প্রতি বিবিসিকে এক সাক্ষাত্কারে দালাইলামা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈতিক মূল্যবোধের অভাব আছে। তার আবেগও খুবই জটিল প্রকৃতির। সাংবাদিকরা দালাইলামাকে প্রশ্ন করেন, আপনার মৃত্যুর পর আপনার পদে নারী আসলে কেমন হবে? এর জবাবে দালাইলামা বলেন, সে তো খুবই আকর্ষণীয় হবে। তার এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন স্তরে ব্যাপক সমালোচনা হয়। এরপর মঙ্গলবার এক দালাইলামার অফিস থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, কাউকে আঘাত দেওয়ার জন্য দালাইলামা এমন মন্তব্য করেননি। কিন্তু কেউ আঘাত পেলে সেজন্য তিনি গভীরভাবে দু:খ প্রকাশ করছেন। এজন্য তিনি ক্ষমা প্রার্থীও বটে। বিবৃতিতে বলা হয়, ৮৩ বছর বয়সী দালাইলামা সবসময়ই নারীদের বস্তুগত ব্যবহারের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছেন। তিনি নারী-পুরুষের সমতায় বিশ্বাস করেন। -রয়টার্স
