আজাদ কাশ্মিরে বিস্ফোরণে ৫ পাকিস্তানি সৈন্য নিহত

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০০:৩৫

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরে বিস্ফোরণে পাকিস্তান সেনাবাহিনীর ৫ সৈন্য নিহত হয়েছেন। গতকাল চাম্ব সেক্টর থেকে কয়েক মিটার দূরে বার্নাল তেহসিল এলাকায় বিস্ফোরণটি ঘটে। পাকিস্তান সশস্ত্র বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর এর এক বিবৃতিতে বিস্ফোরণের জন্য ভারতকে দায়ী করা হয়েছে। নিহত ৫ সৈন্য হলেন-সুবেদার মোহাম্মদ সাদিক (৪৪), সিপাহী মোহাম্মদ তৈয়ব (২৬), নায়েক শের জামান (৩৬), সিপাহী জোহায়েব (২০) এবং সিপাহী গোলাম কাশিম (২২)। -ডন