জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ সংগঠন হিযুবত তাহরীরের বিতরণেরর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তিনি ঢাবির মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অনিক খন্দকার।
বৃহস্পতিবার সকালে শিক্ষকদের কক্ষের দরজার নিচ দিয়ে লিফলেট দেওয়ার সময় এক শিক্ষক তাকে হাতেনাতে ধরে ফেলেন জানিয়ে জবি প্রক্টর অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে লিফলেট বিতরণের সময় তাকে আটক করা হয়।
জবি শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মিরাজ হোসেন বলেন, তার বিভাগের শিক্ষকদের কক্ষের দরজার নিচ দিয়ে লিফলেট দিচ্ছিলেন তিনজন। এ নিয়ে জানতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি একজনকে ধরে ফেলেন।
কোতোয়ালি থানাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাসান মাতুব্বর বলেন, আটক শিক্ষার্থীকে কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে।
