এই আংটি পেলাম: নন্দিতা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৫

জনপ্রিয় সংগীতশিল্পী শাকিলা শর্মার একমাত্র ছেলে মুফরাত জাফরের সঙ্গে বাগদান হয়েছে সংগীতশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতার। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অনামিকায় আংটি পরা একটি ছবি পোস্ট করেছেন নন্দিতা। লিখেছেন, ‘এই আংটি পেলাম।’

এদিকে, বিয়ের খবর প্রকাশ্যে আসতেই অভিনন্দন আর শুভেচ্ছায় ভাসছেন গায়িকা। এরই মধ্যে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, পুতুল, সুনিধি নায়েক, ঝিলিক, অভিনেত্রী ঐন্দ্রিলাসহ আরও অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

আগামী ১ মার্চ ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হবে।

মুম্বাইয়ের প্রকৌশলী রবি শর্মাকে বিয়ে করার পর প্রখ্যাত কণ্ঠশিল্পী শাকিলা জাফর তার নাম পরিবর্তন করে শাকিলা শর্মা হন। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। আর প্রথম স্বামী মান্না জাফরের ঘরে রয়েছে শাকিলার একমাত্র সন্তান মুফরাত জাফর। তার সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সংগীতশিল্পী নন্দিতা।

ইত্তেফাক/পিএস