ওষুধের মূল্য কেন বাড়ছে খতিয়ে দেখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০০

গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে ওষুধের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মিডিয়া কর্মীদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘ওষুধের মূল্য কেন বাড়ছে, কতটুকু বাড়ছে, তার যৌক্তিকতা কতটা সে ব্যাপারে আমাদেরকে খতিয়ে দেখা প্রয়োজন।’ 

তিনি মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমকে ওষুধের মূল্য কমানোর ব্যাপারে করণীয় ঠিক করতে নির্দেশনা দেন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম