কুয়েতের ৬৩ তম জাতীয় দিবস ও ৩৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
‘বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত’-এর উদ্যোগে রোববার ও সোমবার (২৫ ও ২৬ ফেব্রুয়ারি) দু’দিন ব্যাপী এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়। খেলায় প্রবাসী বাংলাদেশিদের মোট ১২টি দল অংশ নেয়।
ফাইনালে শক্তিশালী আই আই ওয়াই দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়া একাদশ।
ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল রাই পৌরসভার কর্মকর্তা মোহাম্মদ নাহার আল মোতাইরী, আবদুল আজীজ আল জাহাবী, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, ট্রফি স্পন্সর মো. সারোয়ার, মাঠ পরিচালনা কমিটির কাসাদুল, ফকরুল ইসলাম, আবুল হাসেম, আলম, হানিফ, শহীদুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতে বসবাসরত বাংলাদেশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। খেলার ধারাভাষ্য দেন হাসান কামাল।
