মানিকগঞ্জের সিংগাইরে ৩ প্রতিবন্ধীর বাবা আব্দুল কুদ্দুসকে (৫২) প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলায় ৭ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ঢাকার সবুজবাগ ও হাজারীবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো, সিংগাইর উপজেলার আটিপাড়া এলাকার হযরত আলীর ছেলে কালাম (৪৫), ইউপি সদস্য গফুর (৪১), হাকিম আলীর ছেলে মিলন (৩২), কালাম মিয়ার ছেলে জুবায়ের হোসেন (২২), সিরাজপুর এলাকার সামসুল হকের ছেলে মোখলেস আলী (৩৮), ওমেদ আলীর ছেলে আবুল হোসেন (৪৮) ও আবুল হোসেনের ছেলে আওয়াল হোসেন (২৩)।
নিহত কুদ্দুস মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত মিনাজ উদ্দিনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, গত ৩ ফেব্রুয়ারি সিংগাইরের চান্দহর ইউনিয়নের আটিপাড়া দেওয়ান বাড়ি মসজিদের সামনে পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে কুদ্দুসকে হত্যা করে আসামিরা। এর আগে এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি ২ জনকে আটক করা হয়।
