শাহবাজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে মনোনীত করলো পিএমএল-এন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২০

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দল থেকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে সাবেক প্রধানন্ত্রী শাহবাজ শরিফকে। দলটির ডেপুটি সেক্রেটারি জেনারেল আতাউল্লাহ তারার এ কথা নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের।

আতাউল্লাহ তারার বলেন, প্রধানমন্ত্রী পদের জন্য শাহবাজকে মনোনীত করেছেন দলের সুপ্রিমো নওয়াজ শরিফ। এছাড়াও জাতীয় পরিষদের (এনএ) স্পিকার পদের জন্য আয়াজ সাদিককে মনোনীত করেছেন তিনি।

পিএমএল-এন শিগগিরই বেলুচিস্তানের গভর্নরের পদের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে পার্লামেন্টে সাংবাদিকদের বলা হয়েছে।

এছাড়াও, আজ (বুধবার) জোট দলগুলোর সঙ্গে একটি যৌথ সংসদীয় বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে আলোচনা করে ডেপুটি স্পিকারের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে।

ইত্তেফাক/এসএটি