উত্তর কোরিয়ায় আটক ২৯ বছর বয়সী অস্ট্রেলিয়ার এক শিক্ষার্থীকে মুক্তি দেয়া হয়েছে। তিনি ‘নিরাপদ ও সুস্থ’ রয়েছেন। প্রধানমন্ত্রী স্কট মরিসন বৃহস্পতিবার পার্লামেন্টে একথা বলেন। খবর এএফপি’র।
পিয়ংইয়ংয়ে আলেক সিগলি নিখোঁজ হওয়ার এক সপ্তাহের বেশি সময় পর তার মুক্তির এ খবর দেয়া হলো। সিগলি’র নিখোঁজের খবরের পরপরই বিভিন্ন মাধ্যমে এ ব্যাপারে তৎপরতা চালানো শুরু করে অস্ট্রেলিয়া। তার মুক্তি নিয়ে উত্তর কোরীয় কর্তৃপক্ষ ও সফররত সুইডিশ দূতের মধ্যে আলোচনা হয়।
আরও পড়ুনঃ দুবাই আমিরের পালিয়ে যাওয়া বউ এখন লন্ডনে
উত্তর কোরিয়ার সরকারি নাম উল্লেখ করে মরিসন বলেন, ‘আমাদের পরামর্শ অনুযায়ী ডিপিআরকে আটক অবস্থা থেকে তাকে মুক্তি দিয়েছে এবং তিনি নিরাপদে দেশটি ত্যাগ করেছেন। আন্তরিক সহযোগিতার জন্য আমরা সুইডিশ কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।’
ইত্তেফাক/টিএস
