চীনের উত্তরপূর্বাঞ্চলীয় একটি নগরীতে শক্তিশালী টর্নেডোর আঘাতে কমপক্ষে ছয়জন নিহত ও প্রায় ২শ’ জন আহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
বুধবার দুপুরের পর লিয়াওনিং প্রদেশের কায়িউয়ানে টর্নেডো আঘাত হানে। এতে অনেক গাছ-পালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে যায় এবং অ্যাপার্টমেন্ট ভবনের জানালার কাঁচ ভেঙ্গে পড়ে। টর্নেডোর আঘাতে কিছু দেয়াল ধসে পড়ে।
আরও পড়ুনঃ দুবাই আমিরের পালিয়ে যাওয়া বউ এখন লন্ডনে
কায়িউয়ান জন নিরাপত্তা ব্যুরো জানায়, এ শক্তিশালী টর্নেডোর আঘাতে ১৯০ জনের বেশি আহত হয়েছে। এদের মধ্যে ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/টিএস
