১.
গায়ের উপর অনেক কাঁটা
ভাঙলে হাতে লাগবে আঠা
খেতে মিষ্টি খুব রসালো ফল;
নামটা এবার বল?
২.
আষাঢ়-শ্রাবণ বর্ষাকালে
ফুটে রয় সে গাছের ডালে
দেখতে লাড্ডু বড়া
হলুদ রঙের গায়ের ওপর
সাদা লোমে ভরা?
৩.
গাছটা হলো হাতির খাদ্য
ফলটা খেতে মানুষ বাধ্য
অসুখ কিংবা সুখে,
ফল যদি পায় হনুমানে
জড়িয়ে রাখে বুকে।
৪.
গাছের ডালে ফুল ধরে তার
শিকড়ে ধরে ফল,
পুষ্টিগুণে ভরা সেই ফল
নামটা এবার বল?
বলছি আরো কিছু তথ্য
হয় কখনো রোগীর পথ্য
অধিক মূল্য বা দাম
একটু ভেবে বলতে পারো
সেই ফলের কী নাম?
