এ বর্ষা, এই গাও

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৯:৪৭

এ বর্ষা...! —বিলেতে শ্যামলা সাধারণ মেয়ে,

                        লাল লেইস ফিতা

                        ফুটে আছে

 

‘এ শাপলা পাতার শীতল পাটি

শুইয়ো না শুইয়ো না, ডুবে যাবে’

 

—বলেই কলহাস্যে 

মাকড়সার মতো জল বেয়ে চলে গেল...

                        প্রথম প্রেমটুকু নিয়ে

আর, আর এই গাঁয়ের জলরঙিন ছবিটি দিয়ে গেল

ধরিয়ে

সেই থেকে দাঁড়িয়ে আমি, দাঁড়িয়ে—