শুরু হয়েছে দুইদিন ব্যাপী টাঙ্গাইলের শাড়ির জি.আই নিয়ে আলোচনা ও শাড়ি প্রদর্শনী অনুষ্ঠান।
শুক্রবার (১ মার্চ) টাঙ্গাইল শাড়ির জি. আই সত্ত্ব নিয়ে মুক্ত আলোচনা ও শাড়ি প্রদর্শনী আয়োজন করেছে শাড়ি বিপণন প্রতিষ্ঠান পরিপূর্ণা। সর্বাত্মক সহযোগিতায় রয়েছে বাম্বেল বি ডে-কেয়ার অ্যান্ড প্রিস্কুল।
আগামী ১লা মার্চ রাজধানীর বাংলামোটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪র্থ তলায় ৪০১ নং কক্ষ মিলনায়তনে বিকেল ৪ টায় 'টাঙ্গাইল শাড়ির ইতিহাস ও জি.আই' নিয়ে আলোচনায় অংশ নেন টাঙ্গাইল তাঁত সমিতির সভাপতি বাবু রঘুনাথ বসাক, পাথরাইলের তাঁত শিল্পী মুজিবুর রহমান, তাঁত শিল্পী সৌরব বসাক, সংগীত শিল্পী শুভ্র দেব, চলচ্চিত্র পরিচালক, অভিনেত্রী ও সংগীত শিল্পী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী সোহানা সাবা সহ আরও অনেকে।
আলোচনা সভার শেষে থাকবে আকর্ষণীয় র্যাম্প শো। এছাড়াও ১ লা ও ২রা মার্চ একই ভবনের ৪র্থ তলার ৪০২ নং কক্ষ গ্যালারিতে চলবে শাড়ি প্রদর্শনী।
পরিপূর্ণার কর্ণধার তামান্না সেতু বলেন, 'আসুন, চিনে নিন নিজের ঐতিহ্যকে। দায়িত্ব নিন ঐতিহ্য টিকিয়ে রাখার।'
