বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. আলমগীর হোসেন খান (দৈনিক ইত্তেফাক) সভাপতি এবং মোশতাক আহমদ (বাংলাদেশ সংবাদ সংস্থা) মহাসচিব নির্বাচিত হন।
এছাড়া কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্যরা হলেন—সিনিয়র সহসভাপতি মো. মাকসুদুল আহসান (বাংলাদেশ সংবাদ সংস্থা), সহসভাপতি মো. আতাউর রহমান (দি নিউ নেশন), মো. তাজাম্মেল হক (দৈনিক ইত্তেফাক), মো. লিয়াকত আলী (দৈনিক দিনকাল), মো. ফারুক আহাম্মেদ ভুঁইয়া (বাংলাদেশ সংবাদ সংস্থা), মো. আবুল কালাম (দৈনিক ইত্তেফাক), মো. বেলাল উদ্দিন (বাংলাদেশ সংবাদ সংস্থা), যুগ্ম-মহাসচিব মো. আ. আজিজ (দি নিউ নেশন), মো. আ. মান্নান (দি ইনডিপেন্ডেন্ট), মো. রফিকুল ইসলাম (দৈনিক ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর রহমান (দৈনিক ইত্তেফাক), দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক (বাংলাদেশ সংবাদ সংস্থা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল আউয়াল (দৈনিক ইত্তেফাক), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মনসুর আলী (দৈনিক ইত্তেফাক), কোষাধ্যক্ষ মো. মমিনুল হক চৌধুরী (বাংলাদেশ সংবাদ সংস্থা)।
নবনির্বাচিত ফেডারেশনের কর্মকর্তাদের অভিনন্দন জানান বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার ও মহাসচিব খায়রুল ইসলাম, যুগ্ম সম্পাদক তানভির আহম্মেদ। ডিইউজে ইত্তেফাক ইউনিট চিফ আবুল খায়ের ও ডেপুটি ইউনিট চিফ মোহাম্মদ আল-মামুন। ইত্তেফাক এনএনপিপি ওয়ার্কার্স ইউনিয়নের সহসভাপতি মো. আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান পিন্টু, দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম আক্তার ও সাধারণ সম্পাদক আলী আমজাদ মারুফ।
