কবি তারেক মাহমুদ ও বেইলি রোডে নিহতদের স্মরণ

বাংলাদেশ লিটল ম্যাগাজিন সম্পাদক পরিষদের স্মরণ সভা অনুষ্ঠিত

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৩:১০

প্রয়াত কবি ও লিটল ম্যাগাজিন ‘পথিক’ সম্পাদক তারেক মাহমুদ ও বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়।

শনিবার (২ মার্চ) সোহরাওয়ার্দী উদ্যানের লিটলম্যাগাজিন চত্বরে বাংলাদেশ লিটল ম্যাগাজিন সম্পাদক পরিষদের উদ্যোগে এ স্মরণ সভা ও মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়।  

স্মরণ সভায় বক্তব্য দেন ভাস্কর রাশা, বাংলাদেশ লিটলম্যাগাজিন সম্পাদক পরিষদের আহ্বায়ক কবি শিহাব শাহরিয়ার, বাংলাদেশ লিটলম্যাগাজিন সম্পাদক পরিষদের সদস্য সচিব কবি ওবায়েদ আকাশ, কবি আবির বাঙালি, কবি ইসমত শিল্পী ও অভিনেতা আশরাফ কবির। সভা পরিচালনা করেন লিটল ম্যাগাজিন নোঙর সম্পাদক শামস সুমন।

বক্তারা বলেন, তারুণ্যে ভরপুর কবি তারেক মাহমুদ ছোটকাগজ সম্পাদনা, অভিনয়, চলচ্চিত্র নির্মাণ, বিজ্ঞাপন নির্মাণ, কবিতা চর্চাসহ নানা ধরনের কাজ ব্যস্ত জীবন ছিল তার। কিন্তু হঠাৎ করেই অকাল মৃত্যু সকলকে মর্মাহত করেছে। এখন তার সমস্ত সৃষ্টিকর্ম নিয়ে একটা স্মারকগ্রন্থ করার কথাও বক্তারা বলেন। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইল রোডে অবস্থিত গ্রিন কোজি কটেজ ভবনে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/এমএএম/পিও