একজন যুবক চাকরি পায় এক বড় ডিপার্টমেন্টাল স্টোরে। চাকরির প্রথম দিন তাকে ঐ ডিপার্টমেন্টাল স্টোরের মালিক বললেন, তোমার প্রথম কাজটি হচ্ছে এই ঝাড়ু দিয়ে সমস্ত ঘর পরিষ্কার করা।
এই কথায় যুবকটি রেগে গিয়ে বলল, আপনি এসব কী বলছেন, জানেন আমি একজন গ্র্যাজুয়েট?
এই কথা শুনে মালিক বললেন, ও তাই আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে আগে দেখিয়ে দিচ্ছি কিভাবে ঝাড়ু দিতে হয়।
