পঞ্চম বছরে পা রাখলো 'হুর'

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৫:৫০

জনপ্রিয় ব্রান্ড হুরের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় যমুনা ফিউচার পার্কের লেভেল-১ এ হুরের ফ্ল্যাগশিপ আউটলেটে জাঁকজমকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা পালন করে হুর কর্তৃপক্ষ।

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনসহ অনেক খ্যাতনামা মিডিয়া ব্যক্তিত্বের উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম এবং যমুনা গ্রুপের চেয়ারম্যান গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম। আরও উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক মার্কেটিং, সেল্স এন্ড অপারেশন্স ডক্টর মোহাম্মদ আলমগীর আলম এবং হুরের হেড অব অপারেশন মোহাম্মাদ মেহমুদ গুঞ্জাল।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হুরে পাওয়া যাবে নিত্য নতুন চিত্তাকর্ষক ডিজাইন আর মনোলোভা কারুকাজের ডিজিটাল প্রিন্টের লন, চিকানকারি লন, ত্রি পিস, কাফতান-কুর্তি, ট্রাউজার, ছেলেদের জন্য থাকছে ফরমাল-ক্যাজুয়াল সার্ট প্যান্ট আর কাবুলি-পাঞ্জাবি। আরও আছে ছোটদের ট্র্যাডিশনাল জামা, বাবা-ছেলে, মা-মেয়ে ম্যাচিং কম্বো। সীমিত সময়ের জন্য থাকছে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা।

ইত্তেফাক/এআই