বাকাএভ-এর ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল ইসলাম

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ২১:১০

বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এগজিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের (বাকাএভ) ভারপ্রাপ্ত সভাপতি হলেন মো. মাজহারুল ইসলাম।

গতকাল শনিবার (২ মার্চ) বাকাএড মহাসচিব মো. মাহবুব মোর্শেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এগজিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের (বাকাএভ) এক জরুরি সভার সিদ্ধান্তে গঠনতন্ত্রের ১১(ক) অনুযায়ী বর্তমান সভাপতি খন্দকার লুৎফল আজম সহকারী কমিশনার পদে পদোন্নতি পাওয়ার তার স্থানে সংগঠনের বর্তমান দ্বিতীয় সহসভাপতি মো. মাজহারুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হলো।

ইত্তেফাক/এএএম